ব্যাংক-বীমা
বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর
মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে। এর ফলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে, যা দেশের মাইক্রোএন্টারপ্রাইজ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৩ ঘণ্টা আগে
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি
‘এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংক পিএলসির অংশের অবশিষ্ট প্রায় ৩২ লাখ মার্কিন ডলার ছাড় এবং প্রতিষ্ঠানটির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’
৬ ঘণ্টা আগে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে গভর্নরের আশ্বাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।’
১৮ আগস্ট, ২০২৬
এনডিবি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক
বৈঠকে বাংলাদেশ ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করা হয়।
১৭ আগস্ট, ২০২৬
বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ
নতুন ব্যবস্থায় ইস্যুকৃত সুকুকের ৫০ শতাংশ শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানির জন্য বরাদ্দ থাকবে। আরো ৩০ শতাংশ প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোর জন্য সংরক্ষিত থাকবে।
১৭ আগস্ট, ২০২৬
ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ এমএফআই রাইটস ফোরামের
এমএফআই রাইটস ফোরাম মনে করে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এমআরএ তার আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অভিযোগকে কেন্দ্র করে সমগ্র অনুমোদিত ক্ষুদ্রঋণ খাতকে প্রশ্নবিদ্ধ করা এবং বৈধ প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা দেশের অর্থনীতি ও লাখো সাধারণ ঋণগ্রহীতার স্বার্থের পরিপন্থী।
আমদানি বিধিবিধান একীভূত করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার
নতুন কাঠামোয় আমদানি বাণিজ্য ও অনলাইন রিপোর্টিংয়ের পাশাপাশি ঋণপত্র (এলসি) খোলা, অনুমোদিত পরিশোধ পদ্ধতি, অগ্রিম অর্থ প্রেরণ এবং বিল অব এন্ট্রি দাখিলের বিধান রাখা হয়েছে। একই সাথে সরবরাহকারী ও ক্রেতার ঋণ, আমদানি দায় পরিশোধ এবং ব্যাক-টু-ব্যাক এলসি সংক্রান্ত নিয়মও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যাংকিংসহ সামগ্রিক আর্থিক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতার আশ্বাস এডিবির
বৈঠকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে এডিবির সম্ভাব্য সহযোগিতা নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।
ভিসা প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক
বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং ‘টাকা-পে’সহ আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। একইসাথে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার এবং পেমেন্ট ব্যবস্থায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।







