এনডিবি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

বৈঠকে বাংলাদেশ ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান |ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান আজ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন।

এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রোমান সেরেভ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বাসস