এসবি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দ

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানাধীন নথির অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিলকৃত রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

এসবি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানাধীন নথির অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিলকৃত রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের নামীয় মূল আয়কর নথির শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দকরণ এবং জব্দ পূর্বক সত্যায়িত অনুলিপি সরবরাহ প্রাপ্তির নিমিত্ত কর কমিশনানের প্রতি আদেশ দানে সদয় মর্জি হয়।

সূত্র : বাসস