আইন ও বিচার
দীপু মনিকে জুলাই-আগস্ট সহিংসতার ৫ মামলায় কেন জামিন নয়, হাইকোর্টের রুল
দীপু মনি বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দু’টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন। বাকি ৩৬টি মামলার মধ্যে ইতোমধ্যে দু’টি মামলায় হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেয়ার পাশাপাশি রুল জারি করেছেন। এ ছাড়া আরো ১৮টি মামলায় জামিনের বিষয়ে রুল বিচারাধীন রয়েছে।
শেখ হাসিনার স্ট্যাটাস জানে না বাংলাদেশ : ট্রাইব্যুনাল
ভারতের মেঘালয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের আইনি প্রক্রিয়ার সাথে শেখ হাসিনার বিষয়ের তুলনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন যে দু’টি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। ২০১৫ সালে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে শিলংয়ে তার বিরুদ্ধে মামলা হলে আইনি লড়াই শেষে তিনি খালাস পেয়ে দেশে ফেরেন। অন্যদিকে, শেখ হাসিনার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন
জুলাই আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ মারার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। এ মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ উঠে এসেছে। এছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যার ফলশ্রুতিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন- এটা একটি আইনি প্রক্রিয়া। সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
চট্টগ্রামে ট্রাকচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
২০২১ সালের ১৭ অক্টোবর মালামাল পরিবহনের কাজে বাড়ি থেকে বের হওয়ার পর সজিবের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোড এলাকার একটি কৃষি জমি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা : ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
২০০৬ সালের ৫ মে আসামি সানাউল্লাহ তার স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে যৌতুকের জন্য মারধর করেন। একপর্যায়ে কেরোসিনের চুলায় পানি গরম করে ভিকটিমের শরীরে ঢেলে দেন। ভিকটিমের চিৎকারে আশপাশের সবাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।













