রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম আব্দুল্লাহপুরের তাসিন সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন মো: জসিম উদ্দিন (৩৬), ইমান আলী (৩৮) ও সামিদুল ইসলাম (১৯)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম আব্দুল্লাহপুরের তাসিন সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।