পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সোমবার (৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মহানগর দায়রা জজ আদালত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত |সংগৃহীত

নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মোস্তফা কামাল ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, খন্দকার শামীমা হাসান তার স্বামী মোস্তফা কামালের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও স্বামীর আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় দুদক মামলা দায়ের করে। আসামি খন্দকার শামীমা হাসান একজন আয়কর দাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি খন্দকার শামীমা হাসানের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। বাসস