ভোলা পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সাওদা সুমির জামিন মঞ্জুর হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তার জামিন মঞ্জুর করেন ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু।
এর আগে, ৫ এপ্রিল মধ্যরাতে রাতে নিজ বাসা থেকে ৩ বছরের সন্তানের সামনে থেকে সাওদাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামায়াতের এই নারী কর্মীর গ্রেফতার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি সংক্ষিপ্ত পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’



