জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় ও অবস্থান শনাক্তে সহযোগিতা চেয়ে জরুরি জনসচেতনতামূলক বার্তা দিয়েছে পুলিশ সদর দফতর।
কেউ অভিযুক্তের নাম, পরিচয় বা অবস্থান জানাতে তথ্য দিলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
শনিবার (১৬ মে) পুলিশ সদর দফতর এক ক্ষুদে বার্তায় জানায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়া ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
কেউ যদি উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তথ্য প্রদানে যোগাযোগ করতে বলা হয়েছে- ০১৩২০-০৮৯৩০৫।



