পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৮০৯

এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৮১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৮০৯
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৮০৯ |প্রতীকী ছবি

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৮১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি বার্মিজ চাকু ও একটি রাবার কার্তুজ উদ্ধার করা হয়।