আ’লীগ সরকারের দায়ের করা ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। এর আগে আরো ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মামলা প্রত্যাহারের বিষয়ে এই ফাইল অনুমোদন করেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আরো ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেন।