চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলবে যে ৪ দল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ ২৮-২৯ এপ্রিল, দ্বিতীয় লেগ ৫-৬ মে; ফাইনাল ৩০ মে বুদাপেস্টে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নির্ধারণ হয়েছে সেমিফাইনালের চার দল। যে চারটি দল এসেছে আবার চারটি ভিন্ন দেশ থেকে। ফলে এই লড়াই আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে।

স্পেন থেকে অ্যাতলেটিকো মাদ্রিদ, ফ্রান্স থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), ইংল্যান্ড থেকে আর্সেনাল ও জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ সেমির টিকিট কেটেছে এবার।

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়া বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে।

অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনালের শেষ চারের প্রতিপক্ষ বার্সেলোনাকে বিদায় করা আতলেতিকো মাদ্রিদ। আর্সেনাল শেষ চারে এসেছে স্পোর্টিং লিসবনের বাধা পেরিয়ে।

সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল। এরপর দ্বিতীয় লেগ হবে ৫ ও ৬ মে। দুই লেগ শেষে জয়ী দু’দল মুখোমুখি হবে ফাইনালে।

শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে বুদাপেস্টে আগামী ৩০ মে তারিখে।