পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে হাত খুলতে দিল না বাংলাদেশ। মাথা উঁচু করে দাঁড়াতে দেননি শরিফুল-নাহিদ রানারা। ১০ ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান।
দুইটি উইকেটই নিয়েছেন নাহিদ রানা। অষ্টম ওভারে প্রথমবার বল হাতে এসেই ভাঙেন উদ্বোধনী জুটি। হেনরি নিকোলসকে (২৬ বলে ১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।
পরের ওভারে তার শিকার উইল ইয়ং। সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে তাকে ফেরান ২ রানে। ২ ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদ রানা।
এই মুহূর্তে নাথান কেলি ২৩ বলে ৮ ও টম লাথাম ব্যাট করছেন ০ রানে।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সোমবার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে কিউইরা।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ৪ ম্যাচ পর আবারো একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।
অন্যদিকে বারবার ব্যর্থ হয়ে বাদ গেছেন আফিফ হোসেন।



