বিসিবিতে নতুন মুখ মাশরুর

বিসিবির লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মাশরুর হোসেন।

নয়া দিগন্ত অনলাইন
মাশরুর হোসেন
মাশরুর হোসেন |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন মুখ মাশরুর হোসেন। বিসিবির লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

ক্রিকেট বোর্ডে বদল এসেছে গত সপ্তাহে। তামিম ইকবালের সভাপতিত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির যাত্রা শুরু হয়েছে। আগামী তিন মাস তাদের হাতেই থাকবে দেশের ক্রিকেট।

তিনি দায়িত্ব নেয়ার পর প্রথম নিয়োগ হিসেবে বিসিবিতে আসলেন মাশরুর। ক্রিকেট বোর্ডে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মাশরুর।

জানা গেছে, তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সদস্য হিসেবে ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখছেন।

মাশরুরের আরো একটা পরিচয় আছে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাত ভাই।