পঞ্চাশ পেরোতেই ৩ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। ৬৬ বলে ৫৬ রানের জুটিও গড়ে তুলেন তারা।
তবে ভয়ঙ্কর হওয়ার আগে সেই জুটি ভেঙে দিয়েছেন নাহিদ রানা। মোহাম্মদ আব্বাসকে (৩৪ বলে ১৯) ফিরিয়েছেন তিনি। ২৯ ওভারে ১০৮ রানে ৪ উইকেট হারিয়েছে কিউইরা।
আব্বাস না ফিরলেও অবশ্য পঞ্চাশ পেরিয়ে গেছেন কেলি। ৭৫ বলে ৫৪ রানে ব্যাট করছেন তিনি। সাথে আছেন আগের ম্যাচের নায়ক ডিন ফক্সক্রফট।
আব্বাসকে ফেরানো আগেও অবশ্য রানা আরো ২ উইকেট নেন। ৮ম ওভারে বল হাতে এসেই ভাঙেন উদ্বোধনী জুটি। হেনরি নিকোলসকে (২৬ বলে ১৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
পরের ওভারে তার শিকার উইল ইয়ং। সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে তাকে ফেরান ২ রানে। ২ ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদ রানা। ১০ ওভার শেষে কিউইদের সংগ্রহ ছিল ২৮।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সোমবার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে কিউইরা।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ৪ ম্যাচ পর আবারো একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে বারবার ব্যর্থ হয়ে বাদ গেছেন আফিফ হোসেন।



