ফিফটি তুলে ফিরলেন তানজিদ তামিম, জয়ের পথেই বাংলাদেশ

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথের ওভারের শেষ বলে ৮ রান করে বোল্ড হোন সাইফ হাসান। ভেঙে যায় উদ্বোধনী জুটি।

নয়া দিগন্ত অনলাইন
আজ দারুণ খেলেছেন তানজিদ তামিম
আজ দারুণ খেলেছেন তানজিদ তামিম |সংগৃহীত

দুর্দান্ত এক ফিফটি তুলে ফিরলেন তানজিদ তামিম। মাত্র ৩৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে থামলেন ৫৮ বলে ৭৬ রান করে। তবে আউট হওয়ার আগেই দলকে দেখিয়ে গেছেন জয়ের পথ।

দারুণ ছন্দে থাকা এই ওপেনার সর্বশেষ পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন। সেই সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ৬৭* রানের ইনিংস।

যদিও গত ম্যাচে রান পাননি তিনি। তবে সেই হতাশা দূর করে দিলেন দ্বিতীয় ম্যাচেই। নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন শতরানের জুটি, যোগ করেন ১১০ বলে ১২০ রান।

১০ চার ও ৪ ছক্কা নিয়ে তামিম আউট হলেও রান তুলছেন শান্ত। তাদের ব্যাটে ভর করে ২৪ ওভারেই ১৫০ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ২১ ওভারে প্রয়োজন ৪৯ রান।

৬২ বলে ৪৫ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। ৬ বলে ৫ রানে ব্যাট করছেন লিটন দাস।

এর আগে নিউজিল্যান্ডকে দুই শ’র আগে গুটিয়ে দিয়েও বিপদে পড়ে যায় বাংলাদেশ। ১৯৯ রানের সহজ লক্ষ্যটাও কঠিন হয়ে ওঠে। ৪ ওভারে ২১ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথের ওভারের শেষ বলে ৮ রান করে বোল্ড হোন সাইফ হাসান। ভেঙে যায় উদ্বোধনী জুটি।

সাইফের বিদায়ের পর তিনে আসেন সৌম্য সরকার। ৪ ম্যাচ পর একাদশে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে পারেননি তিনি। ১১ বলে ৮ রানে থামেন তিনি।

উল্লেখ্য, মিরপুরে আজ (সোমবার) ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন রানা। তার এমন বিধ্বংসী বোলিংয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস।