শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

তবে এই মুহূর্তে দলের হাল ধরে রেখেছেন তানজিদ তামিম। সাথে আছেন নাজমুল হোসেন শান্ত। তামিম ১৬ বলে ১৯ ও শান্ত ৬ রানে অপরাজিত আছেন।

নয়া দিগন্ত অনলাইন
দীর্ঘদিন পরে দলে ফিরেও ব্যর্থ সৌম্য সরকার
দীর্ঘদিন পরে দলে ফিরেও ব্যর্থ সৌম্য সরকার |সংগৃহীত

নিউজিল্যান্ডকে দুই শ’র আগে গুটিয়ে দিয়েও বিপদে বাংলাদেশ। ১৯৯ রানের সহজ লক্ষ্যটাও কঠিন হয়ে উঠেছে। ৪ ওভারে ২১ রানেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথের ওভারের শেষ বলে ৮ রান করে বোল্ড হোন সাইফ হাসান। ভেঙে যায় উদ্বোধনী জুটি।

সাইফের বিদায়ের পর তিনে আসেন সৌম্য সরকার। ৪ ম্যাচ পর একাদশে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে পারেননি তিনি। ১১ বলে ৮ রানে থামেন তিনি।

তবে এই মুহূর্তে দলের হাল ধরে রেখেছেন তানজিদ তামিম। সাথে আছেন নাজমুল হোসেন শান্ত। তামিম ১৬ বলে ১৯ ও শান্ত ৬ রানে অপরাজিত আছেন।

এই মুহূর্তে দলের রান ৭ ওভারে ২ উইকেটে ৫১। জয়ের জন্য আর মাত্র ৪৪ ওভারে ১৪৮ রান।

উল্লেখ্য, মিরপুরে আজ (সোমবার) ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন রানা। তার এমন বিধ্বংসী বোলিংয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস।