প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় নিহত ৪

Printed Edition

আলজাজিরা

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের বাহিনীর ধারাবাহিক হামলার চতুর্থ দিনে আরো চারজন নিহত হয়েছেন। গত চার দিনে এটি মার্কিন সামরিক বাহিনীর চতুর্থ প্রাণঘাতী হামলার ঘটনা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ হামলার তথ্য নিশ্চিত করেছে মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)। পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সাগরে স্থির হয়ে থাকা একটি ইঞ্জিনচালিত নৌকা মিসাইল হামলার শিকার হয়ে বিশাল আগুনের কুণ্ডলীতে পরিণত হচ্ছে।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা সাউথকম দাবি করেছে, নিহত চারজন ‘নারকো-সন্ত্রাসী’ বা মাদক চোরাচালানের সাথে যুক্ত সন্ত্রাসী। তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেনি মার্কিন কর্তৃপক্ষ।