ডয়েচে ভেলে
পাকিস্তানকে নতুন করে তিন বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সাথে দেশটিতে আগে থেকে জমা রাখা পাঁচ বিলিয়ন ডলারের মেয়াদও বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন বৈঠকের ফাঁকে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেন।
অর্থমন্ত্রী জানান, নতুন এই তিন বিলিয়ন ডলার খুব দ্রুতই ছাড় করা হবে, যা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে। পূর্বে জমা রাখা পাঁচ বিলিয়ন ডলার আগে প্রতি বছর নবায়ন করা হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই অর্থের জমার মেয়াদ দীর্ঘমেয়াদে বৃদ্ধি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার নিবিড় কূটনৈতিক যোগাযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। উল্লেখ্য, কয়েক মাস আগে সৌদি অর্থমন্ত্রী ইসলামাবাদ সফরকালে এই সহায়তার আশ্বাস দিয়েছিলেন।



