চট্টেশ্বরী কালী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকী

আব্দুল্লাহ আল নোমানের মতো আমিও আপনাদের পাশে থাকব : সাঈদ আল নোমান

Printed Edition
চট্টেশ্বরী কালী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান
চট্টেশ্বরী কালী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেন, আবদুল্লাহ আল নোমানের মতো আমিও আপনাদের পাশে থাকব। চট্টগ্রামের ঐতিহ্য এই চট্টেশ্বরী কালী মন্দির অতি প্রাচীন, এই মন্দির অনেক কালের সাক্ষী, তিনি চট্টগ্রামকে সম্প্রীতির পীঠস্থান উল্লেখ করে আরো বলেন, কেউ আমাদের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করলে আমরা তা কঠোর হস্তে দমন করব, তিনি চট্টেশ্বরী মন্দিরের যেকোনো উন্নয়নে পাশে থাকবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত বলেন, ভারতীয় উপমহাদেশের ৫১ সতীপীঠের অন্যতম একটি এই চট্টেশ্বরী কালীমন্দির। স্বরাজী আন্দোলনের সময় বিপ্লবীরা এখানেই শপথ নিতেন। তিনি সনাতনীদের প্রাণের দাবি অর্পিত সম্পত্তি তথা ২৬ লাখ একর ভূমি হিন্দুদের কাছে ফিরিয়ে দিতে সংসদে এবং সরকারের কাছে দাবি জানাবার অনুরোধ করেন। পাশাপাশি চট্টগ্রামে একটি সার্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণ করে তা দ্রুত বাস্তবায়নে এমপির দৃষ্টি আকর্ষণ করেন এবং সংখ্যালঘু নিরাপত্তা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক মো: হেলালউদ্দীন চৌধুরী, বিশিষ্ট ভাগবত বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। চট্টগ্রাম প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মা, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ¯্রাইন কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক চক্রবর্তী, শ্রী শ্রী চট্টেশ্বরী মন্দিরের সেবায়কবৃন্দ যথাক্রমে অরুণ চক্রবর্তী, বিজয় চক্রবর্তী, শিবু প্রসাদ চক্রবর্তী, দেবু চক্রবর্তী, ডা: রাজেশ চক্রবর্তী, ড. রাজীব চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, অর্পণ চক্রবর্তী, শুভ চক্রবর্ত্তী, সঞ্জয়, বিপ্লব, গুনঞ্জন প্রমুখ। বিজ্ঞপ্তি।