লালমনিরহাট প্রতিনিধি
আইনি ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ পাঁচ বছর ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের (৪১) লাশ। স্বজনদের কাছে হস্তান্তর না করায় অযতœ আর অবহেলায় দেহটি এখন প্রায় কঙ্কালে পরিণত হয়েছে। প্রবীর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর গ্রামের মহাদেব মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ নভেম্বর বাংলাদেশী বন্ধু ও পরিচিতদের সাথে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বেড়াতে এসেছিলেন প্রবীর। সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এক মহিলা- হামিদা আক্তার হিয়া। ওই দিন রাতেই পাটগ্রামের একটি বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা ছটফট করতে দেখে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
ময়নাতদন্তের পর থেকে লাশটি রংপুর মেডিক্যালের হিমঘরে রাখা আছে।



