ব্যস্ত সড়কে দুই ঘণ্টা ভিমরুলের তাণ্ডব

কামড়ে আহত ৮ পথচারী

Printed Edition

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে হঠাৎ ভিমরুলের ঝাঁকের আক্রমণে থমকে যায় একটি ব্যস্ত সড়ক, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময়ে কামড়ে আহত হন অন্তত আট পথচারী। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ হয়ে যায় ওই সড়কে চলাচল। ফলে বিকল্প পথে যেতে বাধ্য হন অনেকে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় দিকে বানিয়াজুরী-ঘিওর সড়কের বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী একটি গাছে থাকা ভিমরুলের বাসায় বাজপাখি হামলা করে। এতে বাসা ছিন্নভিন্ন হয়ে ভিমরুল ছড়িয়ে পড়ে। এ সময় হঠাৎ করেই একঝাঁক ভিমরুল আশপাশে থাকা পথচারীদের ওপর আক্রমণ চালায়। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন দিগি¦দিক ছুটতে শুরু করেন।