আরব সাগরে পাকিস্তানের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

Printed Edition

জিয়ো নিউজ

আরব সাগরে সফলভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উচ্চ গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরব সাগরে পরিচালিত এই পরীক্ষাটি সশরীরে পর্যবেক্ষণ করেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। এ সময় তার সাথে দেশটির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সফল এই পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান নৌ-প্রধান। আইএসপিআর আরো জানায়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ও উন্নত কৌশলগত চালনা সক্ষমতা রয়েছে, যা এটিকে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে গিয়ে পরিবর্তিত পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম করেছে।