বিবিসির ২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

Printed Edition

দ্য গার্ডিয়ান

বড় ধরনের আর্থিক সঙ্কটের মুখে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার বিবিসি। গত ১৫ বছরের মধ্যে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় গণছাঁটাইয়ের ঘটনা। বুধবার ১৫ এপ্রিল বিকেলে এক সাধারণ সভায় কর্মীদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রদ্রি তালফান ডেভিস ই-মেইলের মাধ্যমে কর্মীদের এই চরম আর্থিক চাপের কথা জানিয়েছেন। ই-মেইলে উল্লেখ করা হয় যে ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং লাইসেন্স ফি থেকে আয় কমে যাওয়ার ফলে ব্যয়ের তুলনায় আয়ের ব্যবধান অনেক বেড়ে গেছে। এই ঘাটতি মেটাতে সংস্থাটি আগামী দুই বছরে অন্তত ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

গুগলের সাবেক শীর্ষ নির্বাহী ম্যাট ব্রিটিন আগামী ১৮ মে বিবিসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার দায়িত্ব গ্রহণের আগেই এই বিশাল ছাঁটাই প্রক্রিয়া শুরু হলো।