সিলেট ব্যুরো
দৈনিক নয়া দিগন্তের চেয়ারম্যান শিব্বির আহমদ, ভারপ্রাপ্ত এমডি খন্দকার জাকির হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান খন্দকার এনায়েত হোসেনের নেতৃত্বে দিগন্ত প্রেস প্যাকেজিং বিভাগের ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী পারিবারিক ভ্রমণে আসেন সিলেটে। ১২ এপ্রিল রোববার ও ১৩ এপ্রিল সোমবার তারা সিলেটের আকর্ষণীয় পর্যটন লোকেশন ঘুরে ঘুরে দেখেন। এ সময় তারা দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বা জলাবন রাতারগুলে দীর্ঘ সময় ঘুরে দেখেন।
তারা প্রকৃতি কন্যা জাফলং ঘুরে দেখেন। ভারত সীমান্তের ডাউকী সীমানায় জাফলংয়ের অপরূপ সৌন্দর্য দেখে অভিভূত হন রাজধানীতে কর্মরত নয়া দিগন্ত পরিবার। পরিবারের মহিলা ও শিশুকিশোররাও এ আনন্দে শরিক হন।
নয়া দিগন্ত পরিবারের এ সফর ও ভ্রমণে সার্বক্ষণিক গাইড হিসেবে সাথে ছিলেন নয়া দিগন্তের সিলেটের ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার। এ সময় ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল ও ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ উপস্থিত ছিলেন।
দু’দিনের ভ্রমণের সময় জৈন্তাপুরে জৈন্তাপুর প্রেস ক্লাব, জাফলংয়ে গোয়াইনঘাট প্রেস ক্লাব, সাদাপাথরে কোম্পানিগঞ্জ প্রেস ক্লাব নয়া দিগন্ত পরিবারের জন্য সংবর্ধনার আয়োজন করে।
এসব অনুষ্ঠানে নয়া দিগন্ত পরিবারের এমডি ও অন্যান্য কর্মকর্তা এবং প্রেস ক্লাবসমূহের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
এ দিকে ভ্রমণের সময় দিগন্ত প্রেস প্যাকেজিং-এর পরিবারের শিশুকিশোরদের নিয়ে হোটেল নূরজাহানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।



