পদ্মার কাতলা অর্ধলক্ষ টাকায় বিক্রি

Printed Edition
পদ্মার কাতলা অর্ধলক্ষ টাকায় বিক্রি
পদ্মার কাতলা অর্ধলক্ষ টাকায় বিক্রি

রাাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকায়। গতকাল বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে রোজাউল মণ্ডলের আড়তে মাছটি উঠলে তিনি প্রতি কেজি এক হাজার ৮০০ টাকা দরে কিনে নেন। পরে ওই মাছটি ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড দেয়। পরে ঢাকা গুলিস্তানের এক শিল্পপতি মাছটি কিনে নেন। স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে আগের মতো বড় আকারের মাছ এখন আর তেমন পাওয়া যায় না।