দুই দশক পূর্ণ করল তারুণ্যের জনপ্রিয় ব্র্যান্ড মোজো। গত ১৪ এপ্রিল দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে বেভারেজ ব্র্যান্ড মোজোর ২০তম জন্মদিন। রাজধানীর আকিজ হাউজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় মোজোর জন্মদিন, যার মাধ্যমে সূচনা হয় মোজোর ২১তম বর্ষের পথচলা। একই সাথে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সারা দিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়, যা আগামীকাল ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও সারা দিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়, যেখানে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় মোজোর ২০তম জন্মদিন। এই মেলাটিও চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। এছাড়া হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত বৈশাখী মেলা ও কনসার্টেও মোজোর জন্মদিন উদযাপন করা হয়।
পাশাপাশি, সারা দেশব্যাপী প্রায় ৪০টি বৈশাখী মেলায় মোজোর পক্ষ থেকে ভোক্তাদের জন্য আয়োজন করা হয় ফান অ্যান্ড গেমস, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে। বিজ্ঞপ্তি।



