আল-আরাফাহ ইসলামী ব্যাংক বৃহত্তর নোয়াখালী জেলার আওতাধীন মোট ৫৪টি এজেন্ট আউটলেটের মালিক, ছয়টি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন ।
ফেনী শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান চৌধূরীর সভাপতিত্বে দিনব্যাপী অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানাজারগণ বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



