এএফপি
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অধিকার নেই’ অন্য দেশকে হুমকি দেয়ার। মাদ্রিদ থেকে এএফপি জানায়, স্পেনের দৈনিক এল পাইসে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
লুলার এ মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন ট্রাম্প চলতি মাসে সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। লুলা বলেন, ‘ট্রাম্পের কোনো অধিকার নেই সকালে উঠে কোনো দেশকে হুমকি দেয়ার।’ তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রসঙ্গ টেনে বলেন, যুদ্ধ ও পররাষ্ট্রনীতির ক্ষমতা কংগ্রেস ও প্রেসিডেন্টের মধ্যে বিভক্ত।



