বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি ঊডঅ ৩৬০’ উন্মোচন

Printed Edition

কমিউনিটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে সর্বাধুনিক ডিজিটাল আর্থিক সমাধান ‘কমিউনিটি ঊডঅ ৩৬০’ উদ্বোধন করেছে। বাংলাদেশ পুলিশের সদর দফতরে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা শেষে গতকাল এ সেবার উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন ফকির। ‘কমিউনিটি ঊডঅ ৩৬০’ চালুর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন এই সেবাটি বেতনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আরো আধুনিক করে তুলবে, যার মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও সুবিধামতো ও ধারাবাহিকভাবে অর্জিত বেতনের অর্থ ব্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজি এ কে এম আওলাদ হোসেন (প্রশাসন), মো: আকরাম হোসেন, (ফিন্যান্স), মো: ছিবগাত উল্লাহ, (উন্নয়ন, পুলিশ হেডকোয়ার্টার্স, সরদার নূরুল আমিন (স্পেশাল ব্রাঞ্চ), কাজী মো. ফজলুল করিম (রেক্টর, পুলিশ স্টাফ কলেজ), ডিআইজি কামরুল আহসান, (কনফিডেন্সিয়াল), অ্যাডিশনাল ডিআইজি মুনতারুল ইসলাম (হাইওয়ে পুলিশ), আহম্মদ মুঈদ (পুলিশ কল্যাণ ট্রাস্ট), পরিদর্শক কামরুল হাসান তালুকদার, (স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক), মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।