পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ উদযাপন

Printed Edition

পোর্ট সিটিইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বুধবার বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদযাপনের অংশ হিসেবে বর্ণিল শোভাযাত্রা, ফ্ল্যাশমব, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে অংশ নিয়ে নববর্ষের আবহকে প্রাণবন্ত করে তোলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী মেলায় বিভিন্ন স্টলে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শিত হয়। বৈশাখী মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যান, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।