সিলেট ব্যুরো
সিলেটে শেষ হয়েছে কমল সাহিত্য পরিষদ আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।
সমাপনী কয়েস লোদী বলেন, বই মানুষের জ্ঞান ও মননের প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরো বিস্তৃত করা প্রয়োজন।
তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্ব ও বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক এম জে এইচ জামিল, দৈনিক কাজিরবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ও কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহার।



