আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

Printed Edition
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা বোর্ডের ১১৩তম সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বোর্ডের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকটিতে দ্রুততম সময়ের মধ্যে কোর ব্যাংকিং সিস্টেম চালুর মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং আধুনিকায়নসহ ব্যাংক পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।