এএফপি
ওয়াশিংটনের সাথে প্রতিরক্ষা চুক্তি ও রাশিয়ার সাথে তেল চুক্তি সম্পাদনের পর এবার ফ্রান্সের সাথেও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া। প্যারিসে দু’দেশের প্রেসিডেন্টদের বৈঠকের পর গতকাল বুধবার জাকার্তা এ তথ্য জানায়।
সরকারি বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার এলিসি প্রাসাদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রোঁ। সেখানে তারা ‘কৌশলগত সহযোগিতা জোরদার’ করা নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে আরো বলা হয়, প্রতিরক্ষাসরঞ্জাম ক্রয় ও প্রতিরক্ষাশিল্প শক্তিশালীকরণ নিয়ে তারা আলোচনা করেন। ইউরোপে ফ্রান্সকে ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদার হিসেবেও উল্লেখ করা হয়।



