বিশ^সাহিত্য : নতুন জানালা

Printed Edition

আহমদ মতিউর রহমান

রোজেন ও কাই গাও-এর হাতে অ্যান্ডারসেন পুরস্কার‘উই আর গোয়িং অন এ বেয়ার হান্ট’ ও ‘চকোলেট কেক’-এর মতো বইয়ের জন্য পরিচিত কবি ও লেখক মাইকেল রোজেন শিশু সাহিত্যে তার আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন পুরস্কার জিতেছেন। এলেনর ফার্জন, এইডান চেম্বার্স ও ডেভিড অ্যালমন্ডের পর তিনি হলেন এই পুরস্কার বিজয়ী চতুর্থ ব্রিটিশ। শিশুসাহিত্যের নোবেল বলা হয়ে থাকে এই পুরস্কারকে। এই পুরস্কার নামকরণ করা হয়েছে বিশ্বসেরা সাহিত্যিক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের নামে, যিনি ১৯ শতকের একজন ডেনিশ রূপকথার লেখক হিসেবে পরিচিত। বিশে^র সব ভাষায় তার বই অনুবাদ হয়েছে। প্রত্যেক বিজয়ী হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন মেডেল ও একটি স্বর্ণপদক এবং একটি ডিপ্লোমা লাভ করেন।

বর্তমান বিশে^ শিশু-কিশোর সাহিত্য বেশ গুরুত্বপূর্ণ, ফলে এটিকে মূল সাহিত্য থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ ইয়াং এডাল্ট লেখালেখির কারণে এর লেখকরা বিশ^ সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ বিবেচিত হন। ফলে এই পুরস্কার মর্যাদাবান পুরস্কার হিসেবে স্বীকৃত।

রোজেন যুদ্ধবিরোধী লেখক হিসেবে পরিচিত। শিশুসাহিত্যের বাইরেও তার বেশ কিছু বই আছে যেগুলোতে তিনি শান্তির বার্তা দিতে চেয়েছেন। এর এগুলো হচ্ছে ‘ওয়ান ডে : এ ট্রু স্টোরি অব সারভাইভাল ইন দি হলোকাস্ট ও মিসিং ও দি ট্রু স্টোরি অফ মাই ফ্যামিলি ইন ওয়ার্ল্ড ওয়ার টু।

প্রতি দুই বছর অন্তর বিজয়ীর নাম ঘোষণাকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়ং পিপল’ বলেছে, রোজেনের লেখা ‘শিশুদের ভাষা ও চিন্তার ছন্দকে প্রতিফলিত করে, যেখানে কৌতুকপূর্ণতার সাথে আবেগিক গভীরতা এবং সামাজিক সচেতনতার সমন্বয় ঘটেছে।’ কবিতা, উপন্যাস ও নন-ফিকশনজুড়ে তার কাজ শিশুদের সাহিত্যের প্রতি আকৃষ্ট করে, সহানুভূতি জাগিয়ে তোলে এবং ইতিহাস, পরিবার, ক্ষতি, পরিচয় ও সমাজ নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে।

চিত্রাঙ্কনের জন্য হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন পুরস্কার লাভ করেন চীনা চিত্রকর কাই গাও। যার কাজ ‘অসাধারণ শৈল্পিক গুণমান এবং একটি অনন্য দৃশ্যগত ভাষা প্রদর্শন করে, যা শিশুদের জন্য চিত্রাঙ্কনের সম্ভাবনাকে প্রসারিত করে।’ পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন কোয়েন্টিন ব্লেক, সাবেক শিশুসাহিত্যিক যিনি রোয়াল্ড ডালের শিশুতোষ বইয়ের চিত্রাঙ্কনের জন্য সর্বাধিক পরিচিত, যিনি ২০০২ সালে এই সম্মাননা পেয়েছিলেন। ১৯৪৬ সালে চীনের হুনান প্রদেশে চাংশায় কাই গাওয়ের জন্ম। তিনি বহু বইয়ের ইলাস্ট্রেশন করেছেন এবং কয়েকটি বইও লিখেছেন।

হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন পুরস্কার হল ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়ং পিপল দ্বারা প্রদত্ত দু’টি সাহিত্য পুরস্কার, যা ‘শিশুসাহিত্যে স্থায়ী অবদানের’ জন্য একজন জীবিত লেখক এবং একজন জীবিত চিত্রকরকে স্বীকৃতি দেয়। লেখার পুরস্কারটি প্রথম ১৯৫৬ সালে এবং চিত্রকলার পুরস্কারটি ১৯৬৬ সালে প্রদান করা হয়।