নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের ঘরে গত বছর ৬ অক্টোবর জন্ম নেয় তিন ছেলে ও দুই মেয়ে। একসাথে পাঁচ নবজাতকের আগমনে পরিবারে আনন্দের জোয়ার বইলেও দরিদ্র বাবার সামনে পাহাড়সম দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় সন্তানদের লালনপালনের ব্যয়।
পাঁচ সন্তানের খাদ্য, চিকিৎসা ও পোশাকের ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সোহেল হাওলাদারের পরিবারের দায়িত্ব শুরু থেকেই ব্যক্তিগতভাবে কাঁধে তুলে নিয়েছেন ড. মাসুদ। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার একটি প্রতিনিধিদল নগদ আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, তিনি খবর পাওয়া মাত্রই এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শুধু আজকের সহায়তা নয়, ভবিষ্যতেও এ শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আমাদের এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় বাউফল উপজেলা জামায়াত ভারপ্রাপ্ত আমীর মাওলানা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলামসহ স্থানীয় নেতারা।



