ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল হ্যাটট্রিক করেছেন খেলাঘর সমাজ কল্যান সমিতির সাইফ শামশুদ। তার ৩ গোলের ওপর ভর করে খেলাঘর ৫-১ গোলে হারিয়েছে লিটিল ফ্রেন্ডসকে।৯০ মিনিটে অপর গোল আকাশ আহমেদের। অন্য গোল আত্মঘাতীতে। লিটিল ফ্রেন্ডসের আলমগীর একটি গোল করেন। জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে খেলাঘর। এদিকে ছুটে চলা চট্টগ্রাম সিটি এফসিকে প্রথম হারের তেতো স্বাদ দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। জাতীয় দলের সাবেক ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ^াসের গোলে তারা ১০ জন নিয়েও হারিয়েছে চট্টগ্রাম সিটিকে। ৪৫ মিনিটে গোলটি করেন হেমন্ত। আরেক ম্যাচে শাহেদ মিয়া ও মিঠুর গোলে সিটি ক্লাব ২-০তে জয় পেয়েছে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে।



