ইসরাইলি হামলায় বিচ্ছিন্ন দক্ষিণ লেবানন

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার এলাকার সাথে সিডনের সংযোগকারী কাসমিয়া সেতুটি পরপর দুটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরাইলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে
দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরাইলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে |রয়টার্স

দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরাইলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার এলাকার সাথে সিডনের সংযোগকারী কাসমিয়া সেতুটি পরপর দুটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এর আগে ইসরাইল জানিয়েছিল, হিজবুল্লাহ যাতে লেবাননের রাষ্ট্রীয় অবকাঠামো ব্যবহার করতে না পারে, সেজন্য তারা ওই দেশটির বিভিন্ন সেতুতে হামলা চালাচ্ছে।

সূত্র : বিবিসি