হরমুজ প্রণালী অবরোধ নিয়ে ট্রাম্প ‘ফাঁকা বুলি’ ছাড়ছেন!

ইব্রাহিম রেজায়ই সতর্ক করে বলেন, ‘পরিস্থিতি সামরিক দিকে মোড় নিলে তেহরান তার জবাব দেয়ার জন্য প্রস্তুত।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি হলো ‘ফাঁকা বুলি’, যা বাস্তবতার সাথে মিলে না।

ইব্রাহিম রেজায়ই সতর্ক করে বলেন, ‘পরিস্থিতি সামরিক দিকে মোড় নিলে তেহরান তার জবাব দেয়ার জন্য প্রস্তুত।’

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এটা বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং যে বাজার পরিস্থিতি নিয়ে তিনি (ট্রাম্প) ক্ষুব্ধ, তার এই সিদ্ধান্ত বাজার পরিস্থিতিকে আরো অস্থির করে তুলবে। আমরা সম্ভবত আমাদের হাতে থাকা এমনকিছু কৌশল প্রকাশ করবো এবার, যা এখনো এই খেলায় প্রয়োগ করা হয়নি।’

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এটি বলা হয়েছে।

সূত্র : বিবিসি