১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বৈঠক করে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের বৈঠক
১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের বৈঠক |নয়া দিগন্ত

রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। বৈঠকে আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি বিস্তারিতভাবে জানানো হবে বলে আশা করা হচ্ছে।