সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ও জোট থেকে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করা হয়।

অনলাইন প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে।

আজ সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই তালিকা পাঠ করে শোনান।

মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছে, যারা আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে অংশ নেবেন।

চূড়ান্ত তালিকায় রয়েছেন

সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।