প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বাসস



