সংসদের অধিবেশন পুনরায় শুরু

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ ১০টা ৩৩ মিনিটে পুনরায় শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন |ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩৩ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। সংসদে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিচ্ছেন সংসদ সদস্যগণ।

সূত্র : বাসস