প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে কিরগিজ প্রেসিডেন্টের বিশেষ দূতের সাক্ষাৎ

শুক্রবার ( ১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন  কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত আজামাত কাদিরালিয়েভ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত আজামাত কাদিরালিয়েভ |সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বাসস