নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইউনুস শেখ রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে ইউনুস শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস শেখ ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের মরহুম আদেলউদ্দীন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ইউনুস শেখ রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক রোগে ভুগছিলেন।

রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।