চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও, পটিয়ার স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাই সজাগ থাকতে হবে।’
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের পুরো নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর উল্লেখ করে তা নির্মাণে সমাজের মুসলিম সকল শ্রেণি-পেশার মানুষকে সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ছবি টাঙানোর পরিবর্তে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা;) লিখে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থাও করেছে।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মফজল আহমদ, আবদুল জলিল চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, দানবীর ও সমাজসেবক আবুল বশর চৌধুরী, আবুল বশর সিআইপি, তরুণ সমাজকর্মী শফিউল আলম বাদশা, নাজমুল হক রিপন, নুরুল আকতার মেম্বার, দক্ষিণ ভূর্ষি বিএনপির সাবেক সেক্রেটারি আবছার উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব অহিদুল আলম পিবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম পিবলু, ঈসমাইল মেম্বার, দিদারুল আলম, মাকসুদ আলম, এ কে এম জসিম উদ্দিন, সৈয়দ মনির আহমদ সেলিম, মসজিদ কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন এবং ছাত্রদল নেতা এস এম নয়ন, এরশাদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা ও জুমার নামাজে ইমামতি করেন পীরজাদা ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু।



