কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার পিস অবৈধ বাগদা চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার পিস অবৈধ বাগদা চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব রেণুর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সকালে কোস্ট গার্ডের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সুমন আল মকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কর্ণফুলী শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযান চালিয়ে টেকনাফ হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে ৭০টি ড্রাম পাওয়া যায়। তবে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত বাগদা চিংড়ি’র রেনু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।