ভালুকায় অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

অভিযানের সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Mymensingh
ভালুকায় অভিযানে উদ্ধার হওয়া ৯০ বোতল ভারতীয় মদ
ভালুকায় অভিযানে উদ্ধার হওয়া ৯০ বোতল ভারতীয় মদ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ছিল- ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল। মোট পরিমাণ দাঁড়ায় ৫৬.২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

এ ঘটনায় ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের বাসিন্দা মো: রাকিব (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।