জুলাই বিপ্লবকে অস্বীকার করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না : জাফর সাদেক

শুক্রবার চট্টগ্রাম নগরীর আনিকা কমিউনিটি সেন্টারে চকবাজার থানার দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেছেন, ‘রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী।’

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম নগরীর আনিকা কমিউনিটি সেন্টারে চকবাজার থানার দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী সঞ্চালনায় এতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।

এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নান, থানা কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন, সাইফুদ্দিন খালেদ, মাওলানা খালেদ জামাল ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।