হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

হাতিয়ায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী মহিবুল্যাহ ওরফে মফুইল্যা
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী মহিবুল্যাহ ওরফে মফুইল্যা |নয়া দিগন্ত

হাতিয়ায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে হাতিয়া কোস্ট গার্ডের এক প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্ট গার্ডের এক অভিযানে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা গ্রামে শীর্ষ সন্ত্রাসী মহিবুল্যাহ ওরফে মফুইল্যাকে আটক করে।

এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ীর আশপাশে তল্লাশি করে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত মহিবুল্ল্যাহর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড সহ হাতিয়া থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত ৬ অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরো জানায়, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।