কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২ |সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালকসহ অন্তত তিনজন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত (৩৫) এবং সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।

এছাড়া আহতরা হলেন পিকআপের চালক নাজমুল (৩৭), আরোহী তামিম (১৪) ও জিয়া (৪৫)।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে বিত্তিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফায়েত মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়।

ওসি আরো জানান, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং লাশ মর্গে রাখা হয়েছে।